মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডের একটি জনপ্রিয় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন। আহতদের ইয়াউন্ডের সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির সরকারের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ক্যামেরুনের প্রশাসন জানিয়েছে, নাইটক্লাবের মধ্যে ব্যবহৃত আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং আগুন থেকে বিস্ফোরণ হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনস ফুটবল টুর্নামেন্ট চলছে। এ উপলক্ষে রাজধানী ইয়াওউন্ডে শহরে অবস্থান করছেন হাজার হাজার ফুটবলপ্রেমী। এর মধ্যেই ইয়াওউন্ডের জনপ্রিয় নাইটক্লাব লিভস’এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটল।
সরকারের মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি বলেছেন, ‘আমরা এখনো তদন্ত করছি। অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ও জাতীয়তা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, নাইটক্লাবে দুর্ঘটনাজনিত আগুন পাশের একটি রান্নার গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। সেখান থাকা ছয়টি গ্যাস ক্যানিস্টারের বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে