রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলের মিলিটারি কমান্ডার ফিল্ড মার্শাল খলিফা হাফতার। গত বৃহস্পতিবার মস্কোতে তাঁরা এ বৈঠক করেন। মিসরের সংবাদমাধ্যম মিনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করেন ফিল্ড মার্শাল হাফতার। তিনি রাশিয়ায় অবস্থানকালে তাঁর অনুচর কমান্ডারেরা এই অঞ্চলের শাসনকার্য পরিচালনা করছেন।
হাফতার দীর্ঘদিন ধরে মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলছেন এবং সামরিক সহায়তার জন্য রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন ভাগনারের ওপর নির্ভরশীল বলে মনে করা হয়। হাফতার পূর্বাঞ্চলীয় তবরুকভিত্তিক সরকারের হাউস অব রিপ্রেজেনটেটিভের প্রধান।
তবরুক প্রশাসন ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত সরকার ন্যাশনাল ইউনিটির প্রতিদ্বন্দ্বী।
তাঁর লিবীয়–আরব সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে ফিল্ড মার্শাল হাফতারের বৈঠক হয়েছে।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফিল্ড মার্শাল হাফতার ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন অনুসারে, পেসকভ বলেছেন, ‘তাঁরা লিবিয়ার পরিস্থিতি ও সামগ্রিকভাবে ওই অঞ্চল নিয়ে আলোচনা করেছেন।’
লিবিয়ার গণমাধ্যম বলছে, ২০১৯ সালের পর এটিই এ দুই ব্যক্তির প্রথম সাক্ষাৎ।
ফিল্ড মার্শাল হাফতার গত মঙ্গলবার রাশিয়াতে পৌঁছান। এরই মধ্যে তিনি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ইউনুস–বেক ইয়েভকুরভের সঙ্গে দেখা করেছেন।
কয়েক বছর ধরে লিবিয়ার পশ্চিমাঞ্চলে ইয়েভকুরভের নিয়মিত যাতায়াত রয়েছে। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর তাঁর ফিল্ড মার্শাল হাফতারের সঙ্গে সাক্ষাৎ হয়। এর কিছুদিন আগেই বন্যায় লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় হাজারো মানুষের প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হয়।
২০১৯ সালে ভাগনারের ভাড়াটে সৈন্যদের ওপর নির্ভর করেই ফিল্ড মার্শাল হাফতারের সৈন্যরা ত্রিপোলি সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়। যদিও তুর্কি সশস্ত্র বাহিনীর সহায়তায় ত্রিপোলি সরকার এ হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
লিবিয়া থেকে বিদেশি সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার আহ্বান জানানোর পরও ভাগনারের কয়েক শ সৈন্য এখনো পূর্বাঞ্চলে রয়েছে।
গত আগস্টে মস্কোতে এক বিমান দুর্ঘটনায় ভাগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন নিহত হন। সম্প্রতি এই সংস্থার নিয়ন্ত্রকের আসনে প্রগোঝিনেরই এক সহযোগীকে বসিয়েছেন পুতিন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে