দক্ষিণ আফ্রিকার লিমপোপোতে বাস সেতুর নিচে পড়ে গিয়ে ৪৫ জন নিহত হয়েছেন। একমাত্র একটি আট বছরের মেয়ে বেঁচে গেছে। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই বাসে বতসোয়ানা থেকে উপাসকরা আসছিলেন। সেই বাসটি একটি সেতু থেকে উল্টে নিচে পড়ে যায়। এর ফলে ৪৫ জন মারা যান।
দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাসটি প্রথমে সেতুতে ধাক্কা মারে, এরপর নিচের খাদে পড়ে তাতে আগুন ধরে যায়।
বাসযাত্রীরা মোরিয়াতে ইস্টার সপ্তাহান্তে চার্চ সার্ভিসের জন্য যাচ্ছিলেন। মারকেন ও মোকোপেন শহরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
পরিবহনমন্ত্রী চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান।
গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে। কিছু দেহ এতটাই পুড়ে গেছে যে তা চেনা যাচ্ছে না। অন্য দেহগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল বা আশপাশে ছড়িয়ে পড়েছিল।
দক্ষিণ আফ্রিকার রাস্তার হাল
দক্ষিণ আফ্রিকায় সড়ক যোগাযোগব্যবস্থা খুবই ভালো। কিন্তু সেখানে প্রায়ই দুর্ঘটনা হয়। ফলে সড়ক নিরাপত্তার দিক থেকে তা একেবারেই ভালো জায়গায় নেই।
গত বছর ইস্টারের সময় দীর্ঘ সপ্তাহান্তে চার দিনে ২২৫ জন মারা গিয়েছিল। ১৮৫টি দুর্ঘটনা ঘটেছিল।
এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট রামাফোসা সবাইকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ইস্টার সপ্তাহান্তে যাতায়াতের সময় তাঁরা যেন সতর্ক থাকেন।

ইরানে মার্কিন হামলার পক্ষে দেশটির মাত্র চারজন নাগরিকের মধ্যে একজন সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এই হামলার পক্ষে মাত্র ২৫ শতাংশ আমেরিকান আর ৭৫ শতাংশই বিপক্ষে। রয়টার্স/ইপসোসের এই জরিপ থেকে জানা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে বড্ড বেশি আগ্রহী।
৫ মিনিট আগে
ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে