মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে জোয়ারের সময় পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সমুদ্রে ডুবে চার কিশোর-কিশোরীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে গ্যাবন সরকারের বরাতে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গ্যাবনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী লিব্রেভিলের সমুদ্র সৈকতে উদ্ধারকারীরা নিহতদের মৃতদেহ খুঁজে পেয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত জোয়ারের সময় পানির উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে।
লিব্রেভিলে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা সাধারণত ১.৬০ থেকে ১.৮০ মিটারের মধ্যেই ওঠানামা করে। তবে গত রোববার থেকে সমুদ্রের পানির উচ্চতা ২.৫০ মিটার (৮ ফুট) ছাড়িয়ে যায় বলে মঙ্গলবার জানিয়েছিল সামুদ্রিক আবহাওয়া পরিষেবা বিভাগ।
লিব্রেভিল উপকূল ভ্রমণপিপাসুদের কাছে একটি জনপ্রিয় স্থান। বসন্ত আসার সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সমুদ্রে সৃষ্টি হয় উচ্চ জোয়ার।
এএফপির একজন সংবাদকর্মী বলেছেন, লিওন এমবিএ হাইস্কুলের সৈকতে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। সতর্কতা সত্ত্বেও গতকাল বুধবার বিকেলে সমুদ্র সৈকতটি খোলা এবং নজরদারিহীন অবস্থায় ছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে