পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভূমি ধসে অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ৫০ জন নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারী বর্ষণের জেরে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির গামো জোনে এই বিপর্যয় ঘটে।
গামো জোনের যোগাযোগ দপ্তর তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ থাকা আরও ৫০ জনের অবস্থান শনাক্ত করতে নিবিড়ভাবে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক রাজ্য অফিসও নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
আঞ্চলিক কর্মকর্তাদের মতে, গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে এই ভূমি ধসের সূত্রপাত হয়েছে। ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, পাহাড়ের একটি বড় অংশ গাছপালাসহ ধসে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে যোগ দিয়েছেন। কাউকে কাউকে হাঁটু সমান কাদার মধ্যে দাঁড়িয়ে নিখোঁজদের সন্ধান করতে দেখা গেছে।
ইথিওপিয়ার এই দুর্গম অঞ্চলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং মাটির নিচে চাপা পড়ে থাকা মানুষের সংখ্যা বেশি হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে