আফ্রিকার দেশ মালিতে স্থানীয় পদ্ধতিতে তৈরি একটি সোনার খনি ধসে ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাঙ্গাবা শহরের কাছে এ দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে প্রায়ই বিভিন্ন ধরনের খনি ধসের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মালির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা করিম বেথে গতকাল বুধবার এটিকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। কাঙ্গাবাতে স্বর্ণখনির শ্রমিকদের নেতা ও স্থানীয় কাউন্সিলর ওমর সিদিবে নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ আমরা একটি বিকট আওয়াজ শুনতে পাই। এর পরই আমাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে। দুর্ঘটনার সময় খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল।’
মালির খনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে, তা তাঁরা নিশ্চিত নন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁরা এই ধসের কারণে ‘গভীরভাবে শোকাহত’। মন্ত্রণালয় এলাকার খনিশ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপত্তার প্রয়োজনীয় শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বলেছেন, খননকারীরা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করেই অপ্রচলিত পদ্ধতিতে খনিতে খনন চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা তাদের বেশ কয়েকবার এমনটা না করার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা তা মানেনি।’
মালির সরকার নিহতদের শোকগ্রস্ত পরিবার ও দেশের মালির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সরকার খনির কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়ের নিরাপত্তার প্রয়োজনীয় শর্তগুলো সতর্কতার সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত পরিধির মধ্যে কাজ করার আহ্বান জানিয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে