সরকারগুলো দুর্নীতির লাগাম টানতে না পারায় দেশ ছাড়তে চান আফ্রিকার দেশগুলোর অন্তত ৬০ শতাংশ তরুণ। আফ্রিকার ১৬ দেশে পরিচালিত জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আফ্রিকান ইয়ুথ সার্ভে-২০২৪ শীর্ষক জরিপটি পরিচালনা করেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক ইচিকোভিটস ফ্যামিলি ফাউন্ডেশন। বতসোয়ানা, ক্যামেরুন, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, ইথিওপিয়া, গ্যাবন, ঘানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং জাম্বিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫ হাজার ৬০৪ জন তরুণের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশই জানিয়েছেন, তারা তাদের দেশে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। ৬২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাদের দেশের সরকার দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া, ৫৮ শতাংশ অংশগ্রহণকারী তরুণ জানিয়েছেন, তারা আগামী ৩ বছরের মধ্যে নিজ দেশ ছাড়ার ব্যাপাকে ‘খুবই’ কিংবা ‘অনেকটাই আগ্রহী’।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পরিচালিত এই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার, ব্যবসা এবং পুলিশ বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিস্তার নিয়ে তরুণেরা ব্যাপক উদ্বিগ্ন। তরুণেরা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চায়। বিশেষ করে তারা যাতে আর ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়টি নিশ্চিত হতে চান তারা।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি—৫৫ শতাংশ—বলেছেন, আফ্রিকা ‘ভুল পথে’ যাচ্ছে। তবে বিপরীতে আফ্রিকা ভালোর দিকে যাচ্ছে এমন আশাবাদী মানুষের সংখ্যাও কম নয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ শতাংশ জানিয়েছেন, আফ্রিকার দেশগুলো ইতিবাচক পরিস্থিতির দিকে যাচ্ছে।
ইচিকোভিটস ফ্যামিলি ফাউন্ডেশনের জরিপ বলছে, তরুণ যেসব আফ্রিকান দেশত্যাগ করতে চান তারা উত্তর আমেরিকাকে তাদের শীর্ষ গন্তব্য হিসেবে পছন্দ করেন। এরপর তাদের পছন্দের শীর্ষে আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং স্পেনসহ পশ্চিম ইউরোপের দেশগুলো।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে