পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার বিকেলে মালির পশ্চিমাঞ্চলীয় শহর কেনিয়েবার কাছে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসোয় যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়। স্থানীয় কর্মকর্তারা বলেন, গাড়ি নিয়ন্ত্রণে চালকের ব্যর্থতাকেই এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালি ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মালিতে প্রধান প্রধান অনেক সড়কের অবস্থাই বেশ খারাপ। ভাঙাচোরা যানবাহনে বহন করা হয় অতিরিক্ত যাত্রী। দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে প্রায়ই। আর এর পেছনে দায়ী করা হয় দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহনব্যবস্থাকে। এ মাসের শুরুর দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হন এবং ৪৬ জন আহত হয়েছিলেন।
জাতিসংঘের ২০২৩ সালের তথ্যানুসারে, আফ্রিকা মহাদেশে বিশ্বের যানবাহনের মাত্র ২ শতাংশ থাকা সত্ত্বেও বিশ্বের মোট সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটে আফ্রিকায়।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে