ভারত মহাসাগরে ফের একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে সোমালি জলদস্যুরা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন জাহাজটির ক্রুরা। সোমালিয়া উপকূলে জার্মান কোম্পানি পরিচালিত একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা করে জলদস্যুরা।
এশিয়া শিপিং মিডিয়ার সংবাদমাধ্যম স্প্ল্যাশ২৪৭–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমপিপি ব্যাসিলিস্ক গতকাল বৃহস্পতিবার মোগাদিসুর প্রায় ৪০১ নটিক্যাল মাইল (৭৪২ কিমি) দক্ষিণ–পূর্বে সোমালি পাইরেট অ্যাকশন গ্রুপের (পিএজি) দস্যুদের কবলে পড়ে। দুটি ছোট নৌকায় করে কয়েকজন দস্যু জাহাজে উঠে পড়েছিল।
মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ২০১৩ সালে নির্মিত জাহাজটি কেপ ভার্দের পোর্টো গ্র্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল।
জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্রুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। জাহাজটি নিরাপদেই ওই এলাকা পার হতে পেরেছে।
জাহাজের মাস্টারের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। জখম গুরুতর নয়।
ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইউন্যাভফোর) অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজগুলোর একটি এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে, জাহাজে কোনো বহিরাগত নেই।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, ক্রুদের শক্ত প্রতিরোধের কারণে পিএজি জাহাজটিকে ছিনতাই করতে ব্যর্থ হয় জলদস্যুরা। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে।
সোমালিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই জাহাজে ১৭ জন ক্রু ছিলেন। দস্যুরা প্রথমে অপারেশন রুমের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল।
সোমালি জলদস্যুরা গত বছরের শেষের দিকে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ আলমেরাজ ১ ছিনতাই করার আগে বেশ কিছু দিন নীরব ছিল। বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহ তারা ছিনতাই করে গত মার্চে। প্রায় এক মাস পরে মুক্তিপণ দিয়ে ক্রু ও জাহাজ ছাড়িয়ে আনা হয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, মুক্তিপণের পরিমাণ ছিল ৫০ লাখ ডলার।
গত ২৪ ঘণ্টায় সোমালিয়া উপকূলে জলদস্যুতা–সংক্রান্ত দুটি ঘটনা ঘটেছে। এর একটি ছিল পানামার পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ। আইল থেকে ২২০ নটিক্যাল মাইল উত্তর–পূর্বে অবস্থানকালে জাহাজ থেকে জলদস্যুতা–সম্পর্কিত ঝুঁকির বার্তা পাঠানো হয়।
অ্যামব্রে আজ শুক্রবার বলেছে, পাঁচ ঘণ্টার মধ্যে তিনটি ছোট নৌকা (স্থানীয় ভাষায় ধো) বাণিজ্যিক জাহাজের কাছাকাছি পৌঁছেছিল।
সোমালিয়ার উপকূলে জলদস্যুতা এক দশক আগে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর আগে প্রতিবছর কয়েক ডজন জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে