সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদু বা। স্থানীয় সময় গতকাল রোববারের নির্বাচনের ফলে দেখা গেছে, বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়ে জয় পেয়েছেন। আজ সোমবার এক বিবৃতিতে আমাদু বা তার প্রতিদ্বন্দ্বী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়েকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, বিরোধী প্রার্থীর এই বিজয় পশ্চিম আফ্রিকার দেশটিতে উচ্চ বেকারত্ব ও শাসন সম্পর্কে তরুণ-যুবকদের ব্যাপক হতাশার প্রতিফলন। জনপ্রিয় বিরোধী নেতা উসমান সোনকোর সমর্থিত ফায়ে তার নির্বাচনী প্রচারণায় সেনেগালকে সরকারি দুর্নীতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত বছরের শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করার চেষ্টা করে গেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। কয়েক মাসের অনিশ্চয়তা ও অস্থিরতার পরে গত রোববার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনের দাবিতে হওয়া বিক্ষোভগুলোতে কেঁপে উঠেছিল স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত সেনেগাল।
রোববারের ভোট অনেকাংশেই শান্তিপূর্ণ ছিল বলে জানান পর্যবেক্ষকেরা। ভোটার উপস্থিতিও ছিল বেশি। এই সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।
প্রায় ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিল প্রায় ৭০ লাখ ভোটার। নির্বাচনের প্রথম রাউন্ডে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে তাঁকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়াতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় রাউন্ডেও লড়াই হবে বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে এবং শাসক দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী আমাদু বার মধ্যে।
ছয় দশকেরও বেশি আগে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি সেনেগালের চতুর্থ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর। প্রেসিডেন্ট ম্যাকি সাল নির্বাচন বিলম্বিত করার চেষ্টার পর প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের এক মাস পরে অনুষ্ঠিত হলো এই নির্বাচন। আগামী ২ এপ্রিল মেয়াদ শেষ হলে ম্যাকি সাল পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে চলমান লড়াই থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এরই মধ্যে বন্দরের দিকে রওনা দিয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা। জাহাজটির লন্ড্রি অংশে আগুন এবং টয়লেট সেকশনে সমস্যা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
৩২ মিনিট আগে
ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পর ভয়াবহ উৎপাদন সংকটে পড়া ইরাক অবশেষে বিকল্প পথে তেল রপ্তানির বিষয়ে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সেহান টার্মিনালের মাধ্যমে পুনরায় তেল রপ্তানি শুরু করার বিষয়ে বাগদাদ এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের (ইরবিল) মধ্যে এই সমঝোতা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানজুড়ে সবগুলো প্রদেশেই অভিযান চালিয়ে ১১১ জন ‘গুপ্তচর’কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরোনো রাজতন্ত্র পুরুজ্জীবনের অভিযোগ আনা হয়েছে এবং অনেকের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ইসমাইল খাতিব নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে