
মরক্কোতে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাঁদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজনের সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর যৌথ উদ্ধারকারী দল। ঘটনাটি ঘটেছে মরক্কোর তান-তান এলাকার কাছে ‘ক্যাপ দ্রা ট্রেনিং এরিয়া’-এর উপকূলে।
সোমবার (১১ মে) ওয়াশিংটন টাইমস জানিয়েছে, গত ২ মে রাতে দায়িত্বের বাইরে অবসর সময় কাটানোর জন্য পাহাড়ি এলাকায় হাঁটতে বের হয়েছিলেন দুই মার্কিন সেনা। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে তাঁরা একটি খাঁড়া পাহাড় থেকে পড়ে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যান। এলাকাটি পাহাড়, মরুভূমি ও আধা-মরুভূমি সমতলভূমি নিয়ে গঠিত হওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ে।
নিহত সেনার নাম ফার্স্ট লেফটেন্যান্ট কেনড্রিক ল্যামন্ট কি জুনিয়র। ২৭ বছর বয়সী ল্যামন্ট যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিটের কর্মকর্তা ছিলেন এবং চার্লি ব্যাটারি, ফিফথ ব্যাটালিয়ন, ফোর্থ এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। গত ৯ মে মরক্কোর সামরিক বাহিনীর একটি অনুসন্ধান দল সমুদ্রতীরবর্তী পানিতে তাঁর মরদেহ খুঁজে পায়। যেখানে দুই সেনা সমুদ্রে পড়ে গিয়েছিলেন, সেখান থেকে প্রায় এক মাইল দূরে মরদেহটি পাওয়া যায়। ২০২৩ সালে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন ল্যামন্ট। পরে ২০২৪ সালে অফিসার ক্যান্ডিডেট স্কুল থেকে কমিশন লাভ করেন।
নিখোঁজ দ্বিতীয় সেনাকে উদ্ধারে বড় পরিসরে অভিযান চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য অংশীদার দেশের ছয় শতাধিক সদস্য এতে অংশ নিয়েছেন। উদ্ধারকাজে যুদ্ধজাহাজ, নৌযান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। গত ৯ দিনে প্রায় ১২ হাজার বর্গকিলোমিটার সমুদ্র ও উপকূলীয় এলাকা তল্লাশি করা হয়েছে। প্রতিদিন আরও প্রায় ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা অনুসন্ধান করা হচ্ছে।
দুই সেনাই ‘আফ্রিকান লায়ন ২৬’ নামে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে মরক্কোতে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় মরক্কো, তিউনিসিয়া, ঘানা ও সেনেগালে ৩০ টির বেশি দেশের ৭ হাজারেরও বেশি সেনাসদস্য অংশ নেন। ২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই মহড়া আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যৌথ সামরিক অনুশীলন হিসেবে পরিচিত।
যদিও মহড়াটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবুও নিখোঁজ সেনার সন্ধানে মার্কিন বাহিনীর একটি অংশ এখনো মরক্কোতে অবস্থান করছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে