ঢাকা: ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। আর বাকি ৩ জন মিসরের নাগরিক। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাঁদের উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তাঁরা সাগরে ভাসছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, তিউনিসীয় নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। সেখান থেকে উদ্ধার অভিবাসীদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।
আইওএম জানিয়েছে, উদ্ধার অভিবাসীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা তিউনেসীয় জেরবা দ্বীপের একটি হোটেলে আছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে চলতি বছরের জানুয়ারি থেকে তিউনিসিয়ায় এক হাজারের বেশি অভিবাসী আটক হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১০ ঘণ্টা আগে