র্যামজি হান্ট সিনড্রোমে ফেশিয়াল মাংসপেশির প্যারালাইসিস হয়। যাকে হান্টস সিনড্রোম বা হারপিস জস্টার অটিকাসও বলা হয়। র্যামজি হান্ট সিনড্রোমের কারণে ফেশিয়াল নার্ভের জেনিকুলেট গ্যাংলিয়ন আক্রান্ত হয়। জেনিকুলেট গ্যাংলিয়ন একটি সেনসরি গ্যাংলিয়ন। এই সিনড্রোম হয়ে থাকে হারপিস জস্টার ভাইরাসের পুনরায় সক্রিয় হওয়ার মাধ্যমে। এই ভাইরাস আগে রোগীর মধ্যে চিকেন পক্স সৃষ্টি করত।
র্যামজি হান্ট সিনড্রোমের লক্ষণগুলো
চিকিৎসা: র্যামজি হান্ট সিনড্রোমের চিকিৎসায় ওরাল স্টেরয়েড ব্যবহার করতে হবে। অ্যান্টিভাইরাল ওষুধ অ্যাসাইক্লোভির ডাক্তারের নির্দেশিত মাত্রায় সেবন করতে হবে। ডা. মো. ফারুক হোসেন পরামর্শ দেন, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির অথবা ফ্যামিসাইক্লোভির—এই তিন ধরনের অ্যান্টিভাইরাস ওষুধ সেবন করা যায়। নিউরোমডুলেটিং ড্রাগস; যেমন এমিট্রিপটাইলিন, প্রিগাবালিন, ব্যাকলোফেন সেবন করা প্রয়োজন হতে পারে এবং মাঝে মাঝে রোগীর ফিজিওথেরাপির দরকার হতে পারে।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে