তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে পানিশূন্যতা, হজমের সমস্যা, ডায়রিয়া, জ্বরসহ নানান স্বাস্থ্যসমস্যা তৈরি হতে পারে। শিশুর সুস্থতা নিশ্চিত করতে গরমের দিনে তাদের খাবার ও পানির বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন।
শিশুর জন্য সুষম খাদ্য ও পর্যাপ্ত পানি
কম মসলাযুক্ত সতেজ খাবার শিশুদের জন্য বেশি উপকারী। পাতলা নরম সবজি, খিচুড়ি, সবজি ও মাংসের স্যুপ তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হতে পারে।
পানি ও তরল খাবারের গুরুত্ব
গরমের দিনে শিশুদের পর্যাপ্ত পানি পান করানো খুব জরুরি। শরীরে পানির অভাব দেখা দিলে শিশুর হজমে নানাবিধ সমস্যা হয়ে যেতে পারে এবং শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই শিশুকে সঠিক পরিমাণে পানি পান করানোর পাশাপাশি তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।
ফল ও অ্যান্টি-অক্সিডেন্টের উপকারিতা
গরমে শিশুকে মৌসুমি ফল খাওয়ানোর অভ্যাস করাতে হবে। এসব ফলের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জীবাণু সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।
বাইরের খাবারের পরিবর্তে ঘরের খাবার দিন
শিশুর স্কুলের টিফিনে বাইরের খাবার না খাওয়ানোর চেষ্টা করুন। ঘরে তৈরি স্বাস্থ্যকর টিফিন শিশুর জন্য উপকারী। এতে শিশু বাইরের অপরিষ্কার খাবার থেকে দূরে থাকবে।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে