মুখমণ্ডল তথা মাথার খুলির চারদিকে চার জোড়া বায়ুপূর্ণ ফাঁকা জায়গা থাকে। এসব ফাঁকা জায়গাকে বলা হয় সাইনাস। এগুলোতে সংক্রমণ হলে তখন তাকে বলা হয় সাইনোসাইটিস। চোখের চারদিকে এসব সাইনাসের অবস্থান বলে সংক্রমণ হলে চোখেও ব্যথা হতে পারে।
প্রতিকার
» ধুলাবালু থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ঘন ঘন যেন ঠান্ডা না লেগে যায়, সেদিকে খেয়াল করুন।
» সরাসরি ফ্যানের নিচে বা এসি বরাবর থাকবেন না। বিশেষ করে রাতে ঘুমানোর সময় সতর্ক থাকুন।
» পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং ভিটামিনযুক্ত খাবার খান। ভিটামিন সি-যুক্ত খাবার পর্যাপ্ত খান।
» ধূমপান থেকে অবশ্যই বিরত থাকুন।
» ঠান্ডাজাতীয় খাবার খাওয়া যাবে না।
» গরম ভাপ নিতে পারেন। এর মাধ্যমে দ্রুত শ্লেষা বের হয়ে সাইনাসের সমস্যায় উপশম দেয়।
» এয়ার ফ্রেশনারসহ যেকোনো ধরনের ধোঁয়া ও স্প্রে থেকে দূরে থাকুন।
» যাঁদের সাইনাসের সমস্যা আছে, তাঁরা বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
» সাইনাসের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে রোগটি নিয়ন্ত্রণে রাখুন।
» প্রাথমিক চিকিৎসা কিংবা ওষুধের মাধ্যমে প্রতিকার না পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিন।
লেখক: চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে