
ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে শরীর থেকে দ্রুত পানি ও খনিজ লবণ বেরিয়ে যায়। শিশুদের ক্ষেত্রে এটি খুব দ্রুত সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। সুস্থ থাকতে হলে এর লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়গুলো মনে রাখা জরুরি।
ফুড পয়জনিংয়ের প্রধান লক্ষণ
ঘরোয়া প্রতিকার ও প্রাথমিক করণীয়
ওরাল স্যালাইন: শরীর থেকে বের হয়ে যাওয়া পানি ও লবণ পূরণে রোগীকে বারবার খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। এটি ফুড পয়জনিংয়ের কার্যকর প্রাথমিক চিকিৎসা।
বিশ্রাম: এ সময় শরীর খুব দুর্বল হয়ে পড়ে। তাই রোগীকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে।
সহজপাচ্য খাবার: পেট খারাপ অবস্থায় ভারী বা তেল-মসলাযুক্ত খাবার একদম খাওয়ানো যাবে না। ডাবের পানি, ভাতের মাড়, কাঁচা কলা দিয়ে জাউ ভাত কিংবা চিড়ার পানি দেওয়া যেতে পারে।
আদা ও লেবুর রস: বমি ভাব কমাতে আদা-চা বা হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ পেটের সংক্রমণ কমাতে সাহায্য করে।
হাসপাতালে যখন নিতে হবে
যদি ঘরোয়া ব্যবস্থায় কাজ না হয় এবং তীব্র লক্ষণ দেখা দেয়, তাহলে কোনোভাবে দেরি করা যাবে না। চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। লক্ষণগুলো হলো—
পরামর্শ দিয়েছেন: ডা. কাকলী হালদার সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে