আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশে প্রতিদিন ডেঙ্গু জ্বরের রোগী শনাক্ত হচ্ছে। তাদের অনেকে আবার ডেঙ্গুজনিত চোখের সমস্যায়ও ভুগছে। ডেঙ্গুতে নানা ধরনের চোখের জটিলতা দেখা দিতে পারে। এমনকি দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। ডেঙ্গুর কারণে কোরিও রেটিনাইটিস, ভিট্রাইটিস, ইউভাইটিস, প্যানোপথ্যালমাইটিস ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
করণীয়
যদি আপনার পরিবারের কেউ ডেঙ্গু জ্বরে ভুগে থাকে, তাহলে নিশ্চিত করুন, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে কি না এবং সব সময় জটিলতার দিকে নজর রাখুন।
জ্বরের প্রথম দিন থেকে যে চোখে ব্যথা, লাল চোখ কিংবা চোখে অস্বস্তি থাকে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ব্যথা হয়, তাহলে প্যারাসিটামলই যথেষ্ট। মনে রাখতে হবে, ডেঙ্গু রোগে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই গ্রহণ করা যাবে না।
চার-পাঁচ দিনের মধ্যে চোখের ব্যথা, ঝাপসা দেখা, অস্বস্তি ইত্যাদি না কমলে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
যেসব রোগীর রক্তে অণুচক্রিকা কম, তাদের জ্বরের সাত দিনের মাথায় অন্তত একবার চোখ পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। এ ছাড়া যেকোনো সময় দৃষ্টিশক্তি কমে এলে বা ঝাপসা দেখলে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ডেঙ্গুজনিত বেশির ভাগ চোখের সমস্যা স্বল্পমেয়াদি, তবে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি হতে পারে, দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। তাই চক্ষুবিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিতে হবে।
পরামর্শ দিয়ছেন: ডা. মো. আরমান হোসেন রনি কনসালট্যান্ট, দীন মো. আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে