
নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা এবং নিজের যত্ন নেওয়ার নতুন অঙ্গীকার। শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের যত্নও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনে মোবাইল ফোন, কম্পিউটার ও টিভির অতিরিক্ত ব্যবহারের কারণে চোখের ওপর চাপ বাড়ছে। তাই নতুন বছরে সুস্থ ও উজ্জ্বল দৃষ্টিশক্তি বজায় রাখতে চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
ডিজিটাল যুগে চোখের ঝুঁকি
মোবাইল ফোন, কম্পিউটার ও টিভির অতিরিক্ত ব্যবহার চোখের ক্ষতি করছে। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখে ক্লান্তি ও শুষ্কতা দেখা দেয়।
চোখ ভালো রাখতে যা করণীয়
২০-২০-২০ নিয়ম অনুসরণ করুন: প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের দিকে তাকান। এতে চোখের চাপ কমে এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে।
পর্যাপ্ত আলোতে কাজ করুন: কম আলো বা অতিরিক্ত উজ্জ্বল আলোতে কাজ করলে চোখ ক্ষতিগ্রস্ত হয়। কাজের পরিবেশে সঠিক পরিমাণের আলোর ব্যবস্থা থাকা দরকার।
চোখের জন্য উপকারী খাদ্য গ্রহণ: ভিটামিন এ সমৃদ্ধ খাবার চোখ ভালো রাখে। গাজর, শাকসবজি, আমলকী এবং মৌসুমি ফলমূল নিয়মিত খেতে হবে। এ ছাড়া সামুদ্রিক মাছ চোখের শুষ্কতা দূর করে এবং চোখের স্নায়ু সুস্থ রাখতে সহায়ক।
পর্যাপ্ত পানি পানের অভ্যাস করুন পর্যাপ্ত পানি পান চোখ আর্দ্র রাখে। শরীরে পানিশূন্যতা থাকলে চোখের জ্বালা বাড়াতে পারে।
চোখ পরিষ্কার রাখুন: অপরিষ্কার হাতে চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। ধুলা ঢুকলে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিতে হবে।
অপ্রয়োজনীয় চোখ ঘষা বাদ দিন: চোখ ঘষলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এতে চোখ লাল ও চোখে ব্যথা হতে পারে।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম: প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম চোখের স্বাস্থ্যের জন্য জরুরি। ঘুমের অভাবে চোখ ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে।
চোখের ব্যায়াম করুন: চোখ ঘোরানো ও কিছুক্ষণ চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়ার মতো ব্যায়ামগুলো করুন। এটি চোখের পেশি সক্রিয় রাখে।
চশমা বা সানগ্লাস ব্যবহার করুন: ধোঁয়া ও ধুলাবালু থেকে চোখ রক্ষা করতে বাইরে গেলে প্রয়োজনে চশমা ব্যবহার করুন। দূষণ চোখের ক্ষতি করতে পারে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখ রক্ষা করতে মানসম্মত সানগ্লাস ব্যবহার করুন।
নিয়মিত চোখ পরীক্ষা করুন: বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো জরুরি। তাতে দৃষ্টিশক্তির সমস্যা আগেভাগে ধরা পড়ে।
সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করুন: ভুল পাওয়ারের চশমা চোখের ক্ষতি করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করুন।
নতুন বছরে সচেতন জীবন যাপন করুন: স্বাস্থ্যকর অভ্যাস চোখ ভালো রাখতে সহায়তা করে। মানসিক চাপ কম থাকলেও চোখ ভালো থাকে।
চোখের সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নিন: লাল ভাব বা ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। নিজের ইচ্ছায় ওষুধ ব্যবহার করা যাবে না।
পরামর্শ দিয়েছেন: ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে