‘নীরব ঘাতক’ রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অন্যতম। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে
ভুগছে। এই রোগের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৯৪ লাখ মানুষ মারা যায়। আগে উচ্চ রক্তচাপ বয়স্ক মানুষদের মাঝে বেশি দেখা
যেত। কিন্তু এখন তরুণদের মাঝেও এ রোগ দেখা যাচ্ছে। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের প্রায় তিন ভাগের এক ভাগ জানে না,
তাদের শরীরে এ রোগটি আছে। তাই পূর্ণবয়স্ক প্রত্যেক মানুষের উচিত, নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
ঝুঁকিতে যাঁরা আছেন
রক্তে কম ঘনত্বের লিপপ্রোটিন বা এলডিএল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেশি আছে এমন ব্যক্তি, হরমোনাল ভারসাম্যহীনতা আছে এমন ব্যক্তি, অতিরিক্ত ওজন আছে যাঁদের, রাতে কম ঘুমান যাঁরা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যাঁদের, অতিরিক্ত লবণ খান যাঁরা, ধূমপান বা তামাকজাতীয় বা নেশা উৎপন্নকারী পণ্য গ্রহণ করা ব্যক্তি, শারীরিক পরিশ্রম না করা ব্যক্তি এবং যাঁদের বংশগত ইতিহাস আছে, তাঁরা উচ্চ রক্তচাপের ঝুঁকির মধ্যে আছেন।
আক্রান্ত ব্যক্তির খাবার ব্যবস্থাপনা
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিকে নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে খাবার খেতে হবে। এতে কিছুটা ঝুঁকি কমানো সম্ভব।
নিয়ম মেনে খেতে হবে
খাদ্যতালিকায় যা রাখতে হবে
উচ্চ রক্তচাপের ব্যক্তিদের প্রতিদিনের খাদ্যতালিকায় কমপক্ষে ২৫০ গ্রাম সবুজ শাকসবজি এবং ১৫০ গ্রাম মৌসুমি ফল রাখতে হবে। শাকের মধ্যে পালংশাক, লালশাক, শজনেপাতা, পাটশাক, কলমিশাক খাবেন। সবজির মধ্যে বিট, ব্রোকলি, চিচিঙ্গা, চালকুমড়া, টমেটো, শসা, পেঁপে, গাজর, মুলা, লাউ, মটরশুঁটি, ঢ্যাঁড়স খাবেন যখন যা পাওয়া যায়। শাকসবজিগুলো ধুয়ে নিয়ে কাটবেন। ফল হিসেবে আমড়া, জাম্বুরা, জাম, কলা, লেবু, কাঁচা পেয়ারা, আমলকী, কচি ডাবের পানি এগুলো নিয়মিত খেতে হবে। এ ছাড়া আঙুর, আনারস, কমলা, মাল্টা, ডালিম, কলা, নাশপাতি, পাকা পেঁপে মৌসুমে যা পাবেন, সেগুলো খাবেন বেশি করে। খোসাসহ খাওয়া যায়–এমন ফল বেশি উপকারী। ফল কখনো ব্লেন্ডারে জুস করে খাবেন না, সরাসরি চিবিয়ে খাবেন। এতে উপকার বেশি পাবেন।
পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
২১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে