যুক্তরাষ্ট্রে বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল শূকরের হৃৎপিণ্ড। তবে ডেভিড বেনেট নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে আর বাঁচানো যায়নি। গতকাল মঙ্গলবার তিনি মারা যান । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫৭ বছর বয়সী বেনেটের শারীরিক অবস্থা কয়েক দিন ধরেই খারাপ যাচ্ছিল।
গত জানুয়ারিতে চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড বেনেট নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির দেহে সাত ঘণ্টা অস্ত্রোপচারের পর সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়। চিকিৎসকেরা তখন বলেছিলেন, বেনেটের বাঁচার শেষ আশা ছিল এই অস্ত্রোপচার।
ওই সময় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল স্কুলের কার্ডিয়াক জেনোট্রান্সপ্লান্টেশন প্রোগ্রামের সহপ্রতিষ্ঠাতা মুহাম্মাদ মহিউদ্দিন জানান, অস্ত্রোপচারটি কয়েক বছরের গবেষণার ফল। শূকরের হৃৎপিণ্ড প্রথমে একটি বানরের দেহে প্রতিস্থাপিত হয়েছিল।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে শূকরের কিডনি সফলভাবে মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল। তবে যার দেহে তা প্রতিস্থাপিত হয়েছিল ওই ব্যক্তি ক্লিনিক্যালি মৃত ছিল।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে