
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়নি।
আজ রোববার (৩ আগস্ট) ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সর্বোচ্চ বরিশাল বিভাগে। এই বিভাগে ভর্তি হয়েছে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ৫১, ঢাকা বিভাগে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯, আর ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৩ জন।
সরকারের পরিসংখ্যানে বলা হয়, চলতি মাসের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৯ জন, আর মারা গেছে ১ জন। এর আগে গত জুলাই মাসে মৃত্যু হয়েছে ৪১ জনের, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন মারা যায় জুন মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
অন্যদিকে গত জুলাই মাসে সরকারি হিসাবে রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪। রোগীর এ সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ।
এ ছাড়া জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং জুনে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে