আমাদের প্রচলিত অনেক রকম নিরামিষ রান্না আছে; যেমন—সবজি ভাজি, সবজি বড়া, বিভিন্ন রকম ডাল, বিভিন্ন রকম ভর্তা ইত্যাদি। কথায় নিরামিষ বললেও আসলে কোনো কিছুই আমিষবিহীন খাবার নয়; ভাত, ডাল, আটা—সবকিছুতেই কোনো না কোনো আমিষ বা প্রোটিন রয়েছে। যেমন চালে আছে মেথেওনিন নামক প্রোটিন, আবার ডালে লাইসিন নামক প্রোটিন। চাল ও ডালের মিশ্রণে তৈরি খাবার তাই উত্তম নিরামিষ জাতীয় খাবার হতে পারে; যেমন—খিচুড়ি।
নিরামিষ ভোজনের সংজ্ঞা অনুযায়ী প্রাণীজ উৎস যেমন—মাছ, মাংস, ডিম, সামুদ্রিক অন্যান্য প্রাণী না খাওয়ার চর্চা করাকেই বোঝায়। কিছু ক্ষেত্রে পেঁয়াজ, রসুনের মতো মসলাকে বাদ দেওয়াও নিরামিষ খাওয়ার চর্চার মধ্যে গণ্য করা হয়। প্রাচীন ভারত, দক্ষিণ ইতালি ও গ্রিসের প্রাচীনতম নিদর্শনে নিরামিষ খাওয়ার চর্চার ধারণা পাওয়া যায়। মধ্যযুগে ইউরোপের কিছু সাধু মাংস না খেলেও মাছ খেতেন। তাঁরা কিছুটা নিরামিষভোজী ছিলেন। রেনেসাঁর সময়ে নিরামিষ খাওয়ার চর্চা আবার ফিরে আসে এবং ১৯-২০ শতকে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
মাংস, মাছ, ডিম ইত্যাদি আমিষের ভালো উৎস। শিশুর শারীরিক বিকাশে এ ধরনের প্রাণীজ খাবার দরকার। তবে মাংস, মাছ, ডিম না খেয়েও উদ্ভিজ্জ খাবারের মধ্যেও উচ্চ প্রোটিন পাওয়া সম্ভব। এ জন্য খাবার মেনুতে থাকতে হবে ছানা, পনির, টফু, সয়াবিন, বিভিন্ন রকম বাদাম, মাশরুম, বিভিন্ন রকম ডাল, মটরশুঁটি, ফুলকপি, ব্রকলি এবং বিভিন্ন ধরনের শাক-সবজি। এতে জিংক ও ক্যালসিয়ামের চাহিদা কিছু মেটানো যাবে। সেই সঙ্গে মানতে হবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।
নিরামিষভোজীদের খাবারে কিছু খাদ্য উপাদান যোগ করলে তা ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোক, কর্কট বা ক্যানসার রোগসহ বিভিন্ন রোগের আশঙ্কা কমিয়ে দেয়। যেমন—কাউন, ডাল, দানা শস্য, বাদাম, পনির, মাখন ও দুধ। কাউনে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ও ফাইবার থাকে, যা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবার থাকায় পেট অনেক সময় ধরে ভরা থাকে ও ওজন কমাতে সাহায্য করে। লো ফ্যাট দুধ ও পনির লিনোলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম থাকে হাড়ের ক্ষয় কমাতে সাহায্য করে। বাদামে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ই, যা অন্তঃপ্রদাহ ও ত্বকের রোগ থেকে রক্ষা করে। নিরামিষভোজীরা উদ্বিগ্নতা, রক্তস্বল্পতা, হাড় ক্ষয়সহ ত্বকের বিভিন্ন রোগে ভুগে থাকেন। তাই নিরামিষভোজীদের খাবার থেকে সঠিক পরিমাণে ক্যালরি গ্রহণ এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের ফল-মূল, শাক-সবজি নিয়মিত গ্রহণে মনোযোগ দেওয়া প্রয়োজন।
লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। আজ সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন কার্ড কাউন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও রোগীকেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আজ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা...
২ ঘণ্টা আগে
দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ প্রস্তাবনা তুলে ধরেন...
৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে