ফথালেটস নামটি নিরীহ মনে হলেও এই রাসায়নিক উপাদান বেশ ভয়ংকর। আমরা প্রতিদিন যে প্লাস্টিকের পাত্রে খাবার রাখি, যেসব প্রসাধনী ব্যবহার করি বা যে খেলনাগুলো শিশুদের দিই, সেগুলোর বেশির ভাগে রয়েছে উপাদানটি। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় এ নিয়ে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ফথালেটসের কারণে ২০১৮ সালে বিশ্বজুড়ে প্রায় ৩ দশমিক ৭ লাখ মানুষ হৃদ্রোগে মারা গেছে, যাদের বয়স ৫৫ থেকে ৬৪ বছরের মধ্যে।
এই গবেষণা পরিচালনা করেছে নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিন। এটি প্রকাশিত হয়েছে ‘ই-বায়োমেডিসিন’ জার্নালে। গবেষণার মূল লক্ষ্য ছিল, ফথালেটের কারণে মানুষের শরীরের ওপর কী প্রভাব পড়ে এবং তা কীভাবে হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
ফথালেটস এমন এক ধরনের রাসায়নিক, যা প্লাস্টিক নরম, টেকসই ও লম্বা সময় ধরে ব্যবহারের উপযোগী করে তোলে। এই উপাদান নানা ধরনের প্লাস্টিক পণ্যে ব্যবহৃত হয়। যেমন খাবার সংরক্ষণের প্লাস্টিক বাক্স, পানির বোতল, ভিনাইল ফ্লোরিং, মেডিকেল টিউব, প্রসাধনী, শিশুদের খেলনা, প্রক্রিয়াজাত খাবারের মোড়ক, ক্লিনার ইত্যাদি। এসব পণ্য ত্বকের সংস্পর্শে এলে এই রাসায়নিক ক্ষতি করে। এ ছাড়া দূষিত বাতাসে নিশ্বাস নিলে অথবা এসব প্লাস্টিক পাত্রে রাখা খাবার খেলেও ক্ষতির কবলে পড়তে হয়।
শরীরে যেসব প্রভাব ফেলে
গবেষণায় বলা হয়েছে, ফথালেটস হরমোন কার্যক্রমে বিঘ্ন ঘটায়। বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয় এটি, যা হৃদ্রোগের একটি বড় পূর্বাভাস। এ ছাড়া এটি শরীরে প্রদাহ সৃষ্টি করে, ধমনিতে রক্ত চলাচলে বাধা দেয়, জন্মগত ত্রুটি ঘটায়, বন্ধ্যত্ব, স্থূলতা, অ্যাজমা, ক্যানসার ইত্যাদির ঝুঁকি বাড়ায় ফথালেটস। গবেষণার সিনিয়র লেখক ড. লিওনার্দো ট্রাসান্দে বলেন, ‘ফথালেটস এমন একটি উপাদান, যা সরাসরি হৃদ্যন্ত্রে প্রভাব ফেলে এবং এটি ধীরে ধীরে মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে।’
বিশ্বব্যাপী মৃত্যুর পরিসংখ্যান
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ফথালেটসের কারণে বিশ্বজুড়ে ৩ লাখ ৬৮ হাজার ৭৬৪ মানুষের মৃত্যু হয়েছে। আফ্রিকায় এই সংখ্যা সবচেয়ে বেশি—প্রায় ৩০ শতাংশ। এরপর রয়েছে পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য। গবেষণার সহলেখক সারা হাইম্যান বলেন, ‘এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ফথালেটসের কারণে হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’
বাঁচার উপায়
» প্লাস্টিক পাত্রে খাবার গরম করবেন না, মাইক্রোওয়েভে রাখবেন না।
» খাবার ও পানি রাখার জন্য কাচ, সিরামিক, স্টেইনলেস স্টিল বা কাঠের পাত্র ব্যবহার করুন।
» সুগন্ধযুক্ত প্রসাধনী ও ক্লিনিং পণ্য পরিহার করুন।
» টিনজাত ও প্রক্রিয়াজাত খাবার না খেয়ে তাজা খাবার খান।
» প্লাস্টিক পণ্যের নিচে থাকা নম্বর ৩, ৬ ও ৭ লেখা বস্তু এড়িয়ে চলুন।
» শিশুদের খেলনা কেনার সময় উপাদানের গঠন দেখে কিনুন।
» বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে