যেকোনো বয়সের মানুষের জন্য সরিষার তেল উপকারী ভূমিকা পালন করে। কারণ সরিষার তেলে এমন কিছু গুণাগুণ আছে, যা মানুষের শরীর ও ত্বক দুয়ের জন্য ভালো ফল বয়ে আনে। তাই কোন কোন উপায়ে সরিষার তেল ব্যবহার করা যেতে পারে, সেটা জেনে রাখা ভালো।
গবেষণাভিত্তিক জার্নাল পিএলওএস ওয়ানে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সরিষার তেলে উপস্থিত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সহায়তা করে। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণকে রক্ষা করতে পারে। খাঁটি সরিষার তেল ঠান্ডার উপসর্গ, যেমন—কনজেশন ও কাশি নিরাময় করতে সাহায্য করে। তবু এটি ব্যবহার করার আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো। সরিষার তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস, যা খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা, রক্তচাপ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, খাবারে নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে হৃদ্রোগের ঝুঁকি কম হয়।
সরিষার তেলে থাকা ওমেগা ৩ ও ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক ও চুলের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া ব্রণের মতো সমস্যারও সমাধান করে এটি। শুধু তাই নয়, সরিষার তেল নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকে খুশকির সমস্যা কম হয়।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৬ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে