
দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৫ জন। হামে মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১১ জন ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছে।
অপর দিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৫৫৩ জনকে ভর্তি করা হয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ২৬৮ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৭ হাজার ২২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে