উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চক্ষু ইউনিট উদ্বোধন করা হয়। গত শনিবার প্রো-অ্যাকটিভ হাসপাতালে এটি উদ্বোধন করা হয়। প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ইউনিট চক্ষু বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন (মাইক্রো সার্জারি/অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট) অধ্যাপক ডা. জি. এম. ফারুক (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (চক্ষু), ডি. ও (ডি ইউ), ফেলো অকুলোপ্লাস্টি (নিউ দিল্লি), এক্স-অধ্যাপক, চক্ষু ও বিভাগীয় প্রধান (অকুলোপ্লাস্টি), জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।)।
চক্ষু ইউনিট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইসি চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ। এ ছাড়া মো. নজরুল ইসলাম সিকদার, হসপিটাল পরিচালক মেজর ডা. একেএম মাহবুবুল হক (অব.) এবং হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডা. শরীফ মো. আরিফুল হক।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে