
অ্যানাটমি ডাক্তারদের প্রণোদনা এবং দ্রুত আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। গতকাল শুক্রবার রাতে ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ১২ তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এই আশ্বাস দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অ্যানাটমি বিষয়ে শিক্ষক সংকট নিরসনে অ্যানাটমি বিষয় ভিত্তিক শিক্ষকদের শতভাগ প্রণোদনা প্রদানের উদ্যোগ এবং নিয়মিত ডিপিসি ও এসএসবি এর মাধ্যমে পদোন্নতি প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে অ্যানাটমি অ্যাক্ট প্রণয়নের আশ্বাস দেন।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ বলেন, পেশাগত পরীক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সেন্ট্রাল ওএসপিই গ্রহণের জন্য ওয়ার্কশপ আয়োজনে তিনি এএসবিকে সহযোগিতা করবেন।
সম্মেলনে বক্তারা চিকিৎসা শিক্ষায় অ্যানাটমির অপরিহার্যতা তুলে ধরেন এবং ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। বৈজ্ঞানিক অধিবেশনে ১০ জন অ্যানাটমিস্ট তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া দেশের স্বনামধন্য সিনিয়র অ্যানাটমিস্টদের মধ্যে ১০ জন এবং প্রয়াত চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। সারা দেশ থেকে দুই শতাধিক অ্যানাটমিস্ট এই সম্মেলনে যোগ দেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে