
যক্ষ্মা নিয়ন্ত্রণ এবং এই রোগে মৃত্যু কমাতে সরকারিভাবে নানা প্রচেষ্টা আছে। রোগটি নির্ণয়ের অন্যতম সহায়ক এক্স-রে মেশিন। অথচ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে থাকা ১৮৯টি এক্স-রে যন্ত্রের মধ্যে ৫৫টিই বিকল হয়ে পড়ে আছে। এতে অনেক রোগী থাকছে পরীক্ষার বাইরে। ফলে যক্ষ্মা নিয়ন্ত্রণের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে দেশ।
এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ২৪ মার্চ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি!’
তবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এনটিপি ও এসটিডি/এইডস) ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, ‘বর্তমানে ৫৫টি নয়, ২৬টি এক্স-রে যন্ত্র নষ্ট। সেগুলো সচল করতে নিমিউ অ্যান্ড টিসি বরাবর চিঠি দেওয়া হয়েছে। আশা করছি শিগগিরই ওই যন্ত্রগুলো সচল হবে।’
যক্ষ্মা শনাক্তে এক্স-রে যন্ত্রকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বুকের এক্স-রের মাধ্যমে রোগ নির্ণয় সহজ ও সাশ্রয়ী। ফুসফুসের যক্ষ্মা শনাক্তে এটি সবচেয়ে কার্যকর। অনেক এক্স-রে যন্ত্র অচল থাকায় রোগীদের অনেকেই শনাক্তের বাইরে থেকে যাচ্ছে। এটি দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রধান অন্তরায়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কৌশলপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে যক্ষ্মায় মৃত্যু ৭৫ শতাংশ (২০১৫ সালের তুলনায়) কমাতে হবে। ২০১৫ সালে যক্ষ্মায় মৃত্যু ছিল ৭৩ হাজার। সে হিসাবে আগামী দুই বছরের মধ্যে যক্ষ্মায় মৃত্যু ১৮ হাজারে নামাতে হবে। কিন্তু লক্ষ্যমাত্রা থেকেই বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা সংক্রমণ ২০১৫ সালের তুলনায় ৫০ শতাংশ কমানোর লক্ষ্য ঠিক করা আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে মোট ১৮৯টি এক্স-রে যন্ত্র আছে। এর মধ্যে একটি প্রকল্পের অধীনে কেনা ৫৫টি যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টর (টিবিএল অ্যান্ড এএসপি) ডা. মো. খুরশীদ আলম ২০২২ সালের ২৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান নিমিউ অ্যান্ড টিসির চিফ টেকনিক্যাল ম্যানেজারকে চিঠি দেন। সেখানে তিনি ওই ৫৫টি এক্স-রে যন্ত্রের ২৭টি সম্পূর্ণ এবং চারটি আংশিক নষ্ট বলে জানান।
সেটা প্রায় দেড় বছর আগের তথ্য। এরপর এত দিনে ওই প্রকল্পের সব, অর্থাৎ ৫৫টি এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা। সেগুলো মেরামতের উদ্যোগও নেওয়া হয়নি। অচল ও অকেজো যন্ত্রগুলোর মধ্যে বরিশাল বিভাগে ৪টি, চট্টগ্রামে ৯টি, ঢাকায় ৬টি, খুলনায় ৮টি, ময়মনসিংহে ৪টি, রংপুরে ১৬টি এবং সিলেটে ৮টি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির এক কর্মকর্তা বলেন, এই ৫৫টি এক্স-রে যন্ত্র সচল থাকলে অনেক বেশি রোগী শনাক্ত করা সম্ভব হতো। যন্ত্রগুলো নষ্ট থাকায় রোগীদের দূর-দূরান্তে যেতে হয় পরীক্ষার জন্য। সেখানে হয়তো চিকিৎসা থাকে না।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৪ মিনিট আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে