দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়- বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ওএসডির আদেশ পাওয়া ২৯ সিভিল সার্জন হলেন— বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন,
আরও যারা রয়েছেন—জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
এ ছাড়া রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদকে ওএসডি করা হয়েছে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৫ মিনিট আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে