দেশে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৭৩ জনের। তাদের মধ্যে ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৬৩ জন। এ পর্যন্ত মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭ হাজার ৮৭৮ জন।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। আজ সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন কার্ড কাউন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও রোগীকেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আজ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা...
৫ ঘণ্টা আগে
দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ প্রস্তাবনা তুলে ধরেন...
৭ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে