প্রতিদিন ঠিকমতো ঘুমানো শরীরের জন্য কতটা জরুরি, তা প্রায় সবাই জানি। এই ঘুমের অনিয়ম শরীরের ওপর কতটা ভয়ংকর প্রভাব ফেলতে পারে, তা এবার নতুন এক গবেষণায় উঠে এসেছে।
চীনের থার্ড মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটির টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক কুইং চেন বলেছেন, ‘ঘুম যে শরীরের জন্য ভালো, এটা আমরা জানি। কিন্তু ঘুম আমাদের স্বাস্থ্যকে কীভাবে গঠন করে, তা এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি।’
সম্প্রতি ‘হেলথ ডেটা সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ঘুমের অনিয়ম বা খারাপ ঘুমের সঙ্গে ১৭২টি রোগের সরাসরি সম্পর্ক রয়েছে। এগুলোর মধ্যে ৯২টি রোগের ক্ষেত্রে ২০ শতাংশের বেশি ঝুঁকির জন্য দায়ী শুধু ঘুমের অনিয়ম।
কোন কোন রোগের ঝুঁকি বাড়ে ঘুমের কারণে
গবেষকেরা যুক্তরাজ্যের বায়োব্যাঙ্কের ৮৮ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের সাত বছরের স্বাস্থ্য ও ঘুমের তথ্য বিশ্লেষণ করে ফলাফল তৈরি করেছেন। তাঁদের মতে, নিয়মিত ও সময়মতো না ঘুমানো কিংবা ঘুমের সময়সূচি এলোমেলো হলে যেসব রোগ হতে পারে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
» ডিমেনশিয়া
» স্নায়বিক রোগ
» টাইপ-২ ডায়াবেটিস
» উচ্চ রক্তচাপ
» হঠাৎ কিডনি বিকল
» লিভার সিরোসিস ও ফাইব্রোসিস
» গ্যাংগ্রিন
বয়সজনিত শারীরিক অক্ষমতা
এসব রোগের মধ্যে ৪২টির ক্ষেত্রে ঝুঁকি দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে শুধু ঘুমের অনিয়মে।
সূত্র: মেডিকেল নিউজ টুডে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে