
এইচএমপিভি (হিউম্যান মেটাপনিউমোভাইরাস) সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সর্দি-কাশি থেকে শুরু করে ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এই ভাইরাস মূলত শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
এই ভাইরাসের সংক্রমণে হালকা সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট এবং গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা ব্রংকিওলাইটিস দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের (সিডিসি) তথ্য অনুযায়ী, এইচএমপিভি সংক্রমণের কারণে প্রতি বছর লক্ষাধিক শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়। তীব্র শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে এটি বয়স্ক ও অন্যান্য দুর্বল মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
এইচএমপিভি ভাইরাসে বেশি আক্রান্ত শিশুরা
চীন ও ভারত উভয় দেশেই এইচএমপিভি সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা ও সাফল্যের মিশ্র চিত্র দেখা যায়। চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে এইচএমপিভি সংক্রমণের ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ বেড়েছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রকোপ লক্ষ্য করা গেছে।
চীনের বড় শহরগুলোর হাসপাতালে রোগ নির্ণয়ের অত্যাধুনিক প্রযুক্তি থাকায় সংক্রমণ দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে গ্রামীণ এলাকায় সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানের অভাবে এইচএমপিভি সংক্রমণ গুরুতর আকার ধারণ করেছে।
এদিকে ভারতে এইচএমপিভি সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও, জনসংখ্যার ঘনত্ব এবং স্বাস্থ্যসেবার অসম প্রাপ্যতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরু ও গুজরাটে তিন শিশুর মধ্যে ভাইরাস সনাক্ত করা হয়েছে, যাদের বয়স ২ থেকে ৮ মাস।
চীনে মূলত শিশুদের মধ্যে এইচএমপিভি সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় শহরগুলোতে হাসপাতালগুলোর শিশু বিভাগে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতে এই সংক্রমণের হার আপাতত কম, তবে উচ্চ জনঘনত্ব এবং শীতল আবহাওয়ার কারণে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এইচএমপিভির সংক্রমণ রোধে জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আরও গবেষণা এবং উন্নততর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দ্য ল্যানসেটের প্রতিবেদন অনুসারে, এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই উত্তম। যেকোনো ধরনের শ্বাসকষ্ট বা উচ্চ ঝুঁকির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং জনাকীর্ণ এলাকা এড়ানোর মতো সাধারণ সতর্কতাই সংক্রমণ প্রতিরোধে কার্যকর হতে পারে।
এইচএমপিভি কি প্রাণঘাতী?
চিকিৎসা সাময়িকী মেডিকেল জার্নাল বলছে, অধিকাংশ মানুষের জন্য এইচএমপিভি প্রাণঘাতী নয়। তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষত, যাদের আগে থেকেই শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদরোগ বা অন্যান্য গুরুতর শারীরিক জটিলতা রয়েছে, তাদের জন্য এই ভাইরাস মারাত্মক হতে পারে। শিশু এবং বয়স্কদের মধ্যে এটি গুরুতর নিউমোনিয়া বা ব্রংকিওলাইটিস সৃষ্টি করতে পারে।
এইচএমপিভি কতটা আতঙ্কের?
এইচএমপিভি বিশ্বজুড়ে শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও এটি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভাইরাসটি নতুন নয় এবং বেশিরভাগ সংক্রমণ হালকা প্রকৃতির। তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য যথাযথ চিকিৎসার অভাবে এটি গুরুতর রূপ নিতে পারে। এর বেশ কিছু কারণ আছে।
টিকা ও নির্দিষ্ট ওষুধের অভাব: এইচএমপিভি প্রতিরোধে এখনও কোনও নির্দিষ্ট টিকা বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই।
দ্রুত ছড়ানোর ক্ষমতা: এটি শ্বাসযন্ত্রের ক্ষুদ্র ফোঁটার মাধ্যমে সহজেই ছড়ায়। স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা: উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত সংক্রমণ শনাক্তকরণ ও চিকিৎসার সুবিধা সীমিত।
এইচএমপিভি প্রতিরোধের উপায়
বিশেষজ্ঞরা মনে করেন, এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন থাকা জরুরি। মাস্ক ব্যবহার, সঠিক স্যানিটেশন মেনে চলা এবং শিশু ও বয়স্কদের যত্ন নেওয়াসহ কতগুলো উপায় সংক্রমণ প্রতিরোধে কার্যকর।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৬ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে