হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো এমন একটি অবস্থা, যেখানে হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি মারাত্মক হতে পারে, তবে কিছু সতর্কতা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।
জীবনযাত্রার পরিবর্তন
সুষম খাদ্য খাওয়া: কম চর্বিযুক্ত, উচ্চ আঁশযুক্ত খাবার খান। সবজি, ফলমূল, বাদাম, মাছ এবং কম চর্বিযুক্ত দুধজাত খাবার স্বাস্থ্যের জন্য উপকারী।
পর্যাপ্ত ব্যায়াম: সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা, সাইক্লিং বা সাঁতারের মতো মাঝারি ব্যায়াম করুন।
ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন। স্থূলতা হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর।
ধূমপান ও মদ্যপান বর্জন: ধূমপান ও মদ্যপান ধমনি সংকুচিত করে এবং হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হতে পারে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের স্তর নিয়ন্ত্রণ করুন।
মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম
স্ট্রেস ম্যানেজমেন্ট: ধ্যান, যোগব্যায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
ঘুমের অভ্যাস উন্নত করুন: প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
হার্ট অ্যাটাক হলে করণীয়
যদি কারও হার্ট অ্যাটাক হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
লক্ষণ
জরুরি পদক্ষেপ
জরুরি মুহূর্তে সিপিআর
সিপিআরের পুরো অর্থ হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন।
এটি একটি জরুরি চিকিৎসা পদ্ধতি। যখন কোনো ব্যক্তির হৃদ্যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায় বা আক্রান্ত ব্যক্তি শ্বাস নিতে পারে না, তখন এটি প্রয়োগ করা হয়।

সিপিআর দেওয়ার সঠিক নিয়ম
সতর্কতা
ডা. অদিতি সরকার, রেসিডেন্ট চিকিৎসক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে