
বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ট্রেডস গেব্রিয়েসাস।
আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস গেব্রিয়েসাসের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
বৈঠকে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা, ভাতাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়।
এর সঙ্গে বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়া, ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেনেভায় জাতিসংঘ দপ্তরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীরসহ আরও অনেকে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে