যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্না ও জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার মিশ্র ব্যবহারেরও অনুমোদন দিয়েছে এফডিএ। গতকাল বুধবার বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের এই অনুমোদন দেয় এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্পূর্ণ টিকা দেওয়া কিছু জনগণের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই করোনার বিরুদ্ধে অব্যাহত সুরক্ষার জন্য বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন পাওয়া এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত সপ্তাহে, এফডিএর একটি উপদেষ্টা প্যানেল মডার্না টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করে। এ ছাড়া বুস্টার হিসেবে প্রথম ডোজ নেওয়ার কমপক্ষে দুই মাস পর জনসনের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে উপদেষ্টা প্যানেল।
এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও লক্ষ লক্ষ লোকের জন্য অতিরিক্ত সুরক্ষা পাওয়ার পথ তৈরি করেছে। এর ফলে করোনার ডেলটা ভ্যারিয়েন্টসহ অন্যান্য ভ্যারিয়েন্টের সংক্রমণের ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দেবে মডার্না ও জনসনের বুস্টার ডোজ।
এর আগে এফডিএ ৬৫ বছর বা তাঁর বেশি বয়সের মানুষের সুরক্ষা বৃদ্ধি এবং যাঁরা গুরুতর রোগের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দেয়। এ ছাড়া যাঁরা তাঁদের কাজের মাধ্যমে করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন, তাঁদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়।
তবে এফডিএ বুস্টার ডোজ নেওয়ার বয়স এখনো কমানোর ঘোষণা দেয়নি। কিন্তু তারা বুস্টার ডোজ গ্রহণের বয়স কমিয়ে ৪০ বছর করার ব্যাপারে চিন্তা করছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে