কোলেস্টেরলের কথা হলেই গরু এবং খাসির মাংসের কথাই আমাদের প্রথম চিন্তায় আসে। এমন কি রেস্তোরাঁতে বুফে আয়োজনে অনেকেই গরু ও খাসির মাংসের পদ পাতে তুলতে গিয়েও নিজেকে সরিয়ে নিয়ে আসেন। বিয়েবাড়িতে গরুর মাংসের ঐতিহ্য আজ বিলুপ্ত অনেক ক্ষেত্রে তা কোলেস্টেরলের খলনায়ক ভাবমূর্তির জন্যই।
দুই প্রকার কোলেস্টেরলের মধ্যে বেশি ঘনত্বের এইচডিএল তুলনামূলক কম ঘনত্বের এলডিএলের চেয়ে মানুষের শরীরে বেশি উপকারি। রক্ত থেকে এলডিএল সরিয়ে এরা হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণেও সাহায্য করে।
একটু চিন্তা করলেই কোরবানি ঈদে আমরা গরুর মাংসের কম কোলেস্টেরলযুক্ত খাদ্য খেতে পারি। সেক্ষেত্রে গরুর মাংসের সাদা চর্বিযুক্ত অংশ যতটুকু সম্ভব মাংসের গা থেকে সরিয়ে ফেলতে হবে।
রান্না করার পরও যে চর্বি ভেসে থাকে তা চামচের সাহায্যে তুলে নিতে হবে। গ্রিল করে, কাবাব করে অথবা কয়লার চুলায় পুড়িয়ে মাংস থেকে চর্বি আলাদা করা যেতে পারে।
এলার্জিজনিত সমস্যা না থাকলে এ ঈদে গরুর মাংসের কিছু পদ এবার পাতে তুলে নেওয়া যেতেই পারে।
লেখা: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে