নিজ বাসায় যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের এক কর্মী নির্মমভাবে পেটাচ্ছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি আধাপাকা ঘরের মাঝখানে এক নারীকে বড় লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন এক মধ্যবয়সী পুরুষ। আর ওই নারী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন।
‘Bodier Matubber’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এই দখলদার ইউনুস সাহেবের শাসন আমল বাহ্ কি চমৎকার এইমাত্র জানা গেলো যুব মহিলালীগের নেত্রীকে বাসায় গিয়ে হাড়গোড় ভেঙ্গে দিয়েছে যুবদলের এক দুর্ধর্ষ ক্যাডার। দেশে যদি কোন আইন থাকে তাকে আইনের আওতায় আনা হক। আল্লাহর কাছে বিচার দিলাম। একদিন এর কঠিন বিচার হবে।’ (বানান অপরিবর্তিত)
আজ বৃহস্পতিবার দুপুর রাত ৮টা পর্যন্ত ভিডিওটি ১৪ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২২৫। পোস্টে ৪৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৭৮। এসব কমেন্টে ভিডিওটি ভিন্ন ঘটনার বলে কেউ কেউ কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। মো. এনামুল হক এনামুল নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘হে আল্লাহ তুমি জুলুমবাজ দের কাছ থেকে দেশকে রক্ষা করো।’ (বানান অপরিবর্তিত) Uzzal Mridha লিখেছে, ‘কার কাছে বিচার চাইবে এই হতভাগা জাতি।’ (বানান অপরিবর্তিত)
‘সত্যের কথা বলি’, ‘Md Biplob’ ও ‘AR IF’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
এই পোস্টগুলোর কোথাও স্থান বা সূত্রের উল্লেখ নেই।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় সংবাদমাধ্যম ‘news 24 online’ প্রকাশিত একটি প্রতিবেদনের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি আজকে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত হয়। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী ও মধ্য বয়সী পুরুষ, তাঁদের পোশাক, ঘরের অবস্থানের সাদৃশ্য পাওয়া যায়।

এই প্রতিবেদনটি হিন্দি ভাষায় লেখা। ভাষান্তর করে জানা যায়, ঘটনাটি ভারতের জম্মু ও কাশ্মীর এলাকার। এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানোর ভিডিও পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রিইভার্স ইমেজ সার্চে একই তথ্যে ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে গতকাল বুধবার (১৯ মার্চ) পাওয়া যায়।
ঘটনার বিস্তারিত জানতে এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের জম্মুর আম্ব ঘরোটা এলাকার। ভিডিও যাকে দেখা যাচ্ছিল, তার নাম সাদাক হুসেন। তিনি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছিলেন। সেই ভিডিও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত সাদাক হুসেনকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
একই তথ্য আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম ETV Bharat ও News18 এর প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
সুতরাং, যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মী নির্মমভাবে পেটানোর দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের ঘটনা নয়। সেটি ভারতের জম্মুতে এক ব্যক্তির স্ত্রীকে পেটানোর ঘটনা।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে