
‘ওনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাজকীয় পোশাকে সজ্জিত এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ‘বিংশ শতাব্দী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৭ মিনিটে দেওয়া এমন একটি পোস্টে প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। ছবিটিতে মন্তব্য পড়েছে চার শর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
অনন্যা মজুমদার নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো রূপ খোঁজে না। সুন্দর চেহারা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার।’
আরেকজন লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর, রংহীন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘যে ভালোবেসেছিল কেবল সেই জানে, তার কাছে সে কতটা মূল্যবান ছিল।’
ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের?
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয়ে বলা হয়েছে, রাজকীয় পোশাকে সজ্জিত এই নারীর নাম শাহ জাহান বেগম। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রানি ছিলেন। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯০১ সালে মৃত্যুবরণ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক নিবন্ধিত দাতব্য সংস্থা রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা নারীর নাম সুলতান শাহজাহান বেগম।
ছবিটির বিবরণে বলা হয়েছে, ব্রিটিশ রাজত্বের সঙ্গে ভারতের শাসকদের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ব্রিটেনের তৎকালীন রানি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় ছেলে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড ১৮৭৫ সালের অক্টোবরে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন। ওই সময় তিনি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের ২১টি শহর এবং রাজ্য পরিদর্শন করেন। ১৮৭৬ সালের মে মাসে তিনি ইংল্যান্ডে ফিরে যান।
এই সফরের ছয়টি ছবির অ্যালবাম তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে ভাইরাল ছবিটি এমনই একটি অ্যালবাম থেকে নেওয়া। ছবিটি তুলেছিল ভারতের কলকাতা, মুম্বাই এবং সিমলাতে ছবির স্টুডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান বোর্ন ও শেফার্ড।
ভাইরাল ছবিটির নারীর পরিচয় প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রাইডে টাইমস নামের একটি সাপ্তাহিকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ ভাইরাল ছবিটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের না। এটি ভারতের ভোপালের শাসক শাহজাহান বেগমের।
সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল
অনুসন্ধানে তাজমহলের অফিশিয়াল ওয়েবসাইটে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে মমতাজ মহলের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৫৯৩ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম। তিনি ১৬৩১ সালের ১৭ জুন মারা যান। তাঁর সমাধিকে কেন্দ্র করেই তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৫ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৮ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে