
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে উদ্যাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এসব আয়োজনের নানা ছবি ও ভিডিও নেটিজেনরা শেয়ার করছেন।
এর মধ্যে সম্প্রতি ‘সৌদি আরবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জুলুস’ শীর্ষক একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পুরোনো একটি ভিডিও পাওয়া যায়। সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১১ নভেম্বর ‘Muslims in Yemen Celebrate Prophet Mohammed’s Birthday’ শিরোনামে ভিডিওটি প্রচারিত হয়েছে।
ভিডিওটিতে দৃশ্যমান মসজিদ ও অন্যান্য স্থাপনার সঙ্গে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালনের দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
ভয়েস অব আমেরিকার ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উদ্যাপনে ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার ইয়েমেনি নাগরিক ও হুতি সমর্থকেরা সমবেত হয়েছিলেন।
অর্থাৎ, ২০১৯ সালে ইয়েমেনে ঈদে মিলাদুন্নবী উদ্যাপনের পুরোনো ভিডিওকে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রকাশিত এক ফতোয়ায় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন বায পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন বিদআত হিসেবে আখ্যায়িত করেন। তবে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবারের মতো ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন সৌদি বাদশাহ সালমান। তবে এ দেশে কখনোই ঘটা করে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করা হয় না।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের বেধড়ক পেটানো ও নির্যাতনের খবর প্রকাশের পর, পায়ে শিকল পেঁচানো ১০ বছর বয়সী এক কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে টহল পুলিশ উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ দিন আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১ দিন আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে