
দোকান থেকে প্যাকেটজাত কিছু কেনার সময় পণ্যের মেয়াদ দেখে নেওয়াটা জরুরি। সব দেশেই খাবারের প্যাকেটে মেয়াদ লেখা বাধ্যতামূলক। পানির বোতলেও মেয়াদ লেখা থাকে। পানিরও কি মেয়াদ থাকে? এ প্রশ্নের উত্তর হলো পানি কখনো মেয়াদোত্তীর্ণ হয় না। তাহলে পানির বোতলের গায়ে কিসের মেয়াদ লেখা থাকে?
এর পেছনে আছে ছোট এক ইতিহাস। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম ও একমাত্র অঙ্গরাজ্য হিসেবে নিউজার্সিতে একটা আইন পাস হয়। যেখানে বলা হয়, বোতলজাত পানিসহ সব খাদ্যপণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করে দিতে হবে। আর এ মেয়াদকাল উৎপাদনের তারিখ থেকে হবে সর্বোচ্চ দুই বছর। এই আইন পাসের পর থেকেই পানির বোতলের গায়ে মেয়াদ লেখা পানি বোতলজাত শিল্পের মানদণ্ডে পরিণত হয়। তবে ২০০৪ সালে এই আইন পরিবর্তন করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বোতলজাত পানির গায়ে মেয়াদ লেখার কোনো বাধ্যবাধকতা নেই।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বোতলজাত পানির মেয়াদ সম্পর্কে জানায়, এ ধরনের পানি যেকোনো সময়ই ব্যবহার করা যাবে, যদি বোতলটি যথাযথভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং ছিপি খোলা না হয়। বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পানির স্বাদ, গন্ধের দিকে খেয়াল রেখে বোতলের গায়ে একটি তারিখ উল্লেখ করে দিতে পারে। বোতলজাত পানি ভালো রাখতে ঠান্ডা স্থানে সূর্যের আলো থেকে দূরে সংরক্ষণের পরামর্শ দেয় এফডিএ। আন্তর্জাতিক বোতলজাত পানি অ্যাসোসিয়েশনও (আইবিডাব্লিউএ) বোতলজাত পানি কক্ষ তাপমাত্রায় সরাসরি সূর্যালোকের বাইরে, দ্রাবক এবং রাসায়নিক পদার্থ যেমন: পেট্রল, পেইন্ট থিনার এবং ড্রাই ক্লিনিং ইত্যাদি রাসায়নিক থেকে দূরে সংরক্ষণের পরামর্শ দেয়।
একই ধরনের বক্তব্য পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ফুড সেইফটি কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকেও। প্রতিষ্ঠানটি জানায়, বোতলজাত পানির কোনো মেয়াদ নেই। তবে সংরক্ষণের ভিন্নতার কারণে পানির স্বাদে পরিবর্তন আসতে পারে।
তাহলে বোতলজাত পানির গায়ে মেয়াদ কেন লেখা হয়? বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট লাইভ সায়েন্স বলছে, এর পেছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে আছে, সরকারি হিসাব–নিকাশ। যেমন, পানি হচ্ছে ভোগ্যপণ্য। তাই অন্যান্য ভোগ্যপণ্যের মতোই বোতলজাত পানির গায়ে মেয়াদ উল্লেখ করার একটি সরকারি বাধ্যবাধকতা আছে। পাশাপাশি বোতলজাত পানির গায়ে মেয়াদ উল্লেখ করার মধ্যে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানেরও বেশ কিছু সুবিধা আছে। যেমন: বোতলজাত পানিটি কখন, কোথায় প্রক্রিয়াজাত করা হলো ইত্যাদি বিষয়ে নথি রাখা যায়।
আবার অনেক কোম্পানি যেই মেশিন ব্যবহার করে পানি বোতলজাত করে, একই মেশিন তারা সোডা এবং অন্যান্য পানীয় বোতলজাত করতে ব্যবহার করে। এসব সোডা ও পানীয়ের মেয়াদ সীমিত। ফলে এসব পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ লিখতে হয়। পানির জন্য আলাদা মেশিন ব্যবহার না করে একই মেশিনে সব ধরনের পানীয় বোতলজাত করায় মেয়াদের স্ট্যাম্প লাগানো সহজ হয় এবং উৎপাদন খরচও কমে।
লাইভ সায়েন্স আরও জানায়, পানি যদিও কখনো পানের অযোগ্য হয় না, তবে পানিটি যে বোতলে রাখা হচ্ছে সেটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং বোতল থেকে পানিতে ক্ষতিকর রাসায়নিক ছড়াতে পারে। এতে বোতলের পানি পানের অনুপযুক্ত না হলেও স্বাদে পরিবর্তন আসতে পারে। এ কারণেও বোতলজাত পানির গায়ে মেয়াদ উল্লেখ করা হয়।
অর্থাৎ, বোতলজাত পানির মেয়াদোত্তীর্ণের তারিখ মানে বোতলের মেয়াদ, পানির মেয়াদ নয়।
তাই সাধারণত মেয়াদোত্তীর্ণ বোতলের পানি পান না করাই ভালো বলে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন। কারণ সময়ের সঙ্গে বোতলের প্লাস্টিক কণা পানির সঙ্গে মিশে সেই পানিকে ‘অ্যান্টিমনি’, ‘বিসফেনল এ’ জাতীয় রাসায়নিকের মাধ্যমে দূষিত হতে পারে।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৪ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৭ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে