
সন্তানকে কোলে নিয়ে বসা অবস্থায় চট্টগ্রামের খাগড়াছড়িতে এক নারীকে শিবিরকর্মী গুলি করে হত্যা করেছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়। ভিডিওতে এক শিশুসহ এক নারীকে টিনের চালের ঘরে বসে থাকতে দেখা যায়। হঠাৎ করে বিকট আওয়াজ ও চিৎকারে ভিডিওটিতে ঝাঁকুনি দেখতে পাওয়া যায়।
‘Tulip Siddiq MP’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, ‘খাগড়াছড়িতে এক হিন্দু নারীকে গুলি করে হত্যা করেছে শিবির কর্মী।’ (বানান অপরিবর্তিত)
প্রচারিত দাবিতে পেসবুকে আরও ফেসবুকে পোস্ট আছে এখানে ( আর্কাইভ ), এখানে ( আর্কাইভ ) এবং
ইন্সটাগ্রামে পোস্ট আছে এখানে ( আকাইভ )।
ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে Shanti Baglary নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ১৩ সেকেন্ডের এই ভিডিওটি গত বছরের ২৩ মার্চ পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডল, পোশাক, কোলে থাকা শিশু, শিশুর চেহারা ও পোশাকের সাদৃশ্য রয়েছে।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকাউন্টটির অ্যাবাউট অপশনে লেখা থেকে বোঝা যায়, এটি ভারত থেকে পরিচালিত হয়। এ ছাড়া অ্যাকাউন্টটির পর্যালোচনা করে জানা যায়, তিনি একজন ভ্লগার এবং কমেডিয়ান। অ্যাকাউন্টের বেশিরভাগ ভিডিও বিনোদনধর্মী ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে তৈরি।

পাশাপাশি, এই অ্যাকাউন্টের ভিডিওতে থাকা নারী ও শিশুকে গত বছরের ২৩ মার্চ পরবর্তী সময়ে একাধিক ভিডিওতে (১ , ২ , ৩ ) দেখতে পাওয়া যায়। অর্থাৎ, ধারণা করা যায় ভাইরাল ভিডিওর নারীটি মারা যাননি।
আরও অনুসন্ধানে Shanti Baglary নামের ইনস্টাগ্রাম অ্যকাউন্ট পাওয়া যায়। এই অ্যাকাউন্টেও উল্লেখ করা রয়েছে, এটি বিনোদন ক্যাটাগরির অ্যাকাউন্ট এবং ভারত থেকে পরিচালিত। এখানেও প্রায় একই ধরনের ভিডিও পোস্ট করতে দেখা যায়। এছাড়া Shanti Baglary নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে তাঁদের ফেসবুক অ্যাকাউন্টের লিংকও যুক্ত করা রয়েছে।

সুতরাং, সন্তান কোলে বসা অবস্থায় চট্টগ্রামের খাগড়াছড়িতে এক নারীকে গুলি করে হত্যা করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এবং পুরো ঘটনাই সাজানো।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে