বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা একটি প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি লিখে দাঁড়িয়ে আছে।
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখা যায়, ছবিটি সম্পাদনা করা হয়েছে। মূল ছবিটি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়।
গত ৫ ডিসেম্বর অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪–এর ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর হাতে ‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।
একই ছবি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন সংস্করণে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়। এই প্রতিবদনও গত ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
ভাইরাল হওয়া ছবি ও রিভার্স ইমেজ সার্চে পাওয়া মূল ছবির তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ছবির শিক্ষার্থী, তাঁদের পোশাক, অভিব্যক্তি হুবহু এক। শুধু প্ল্যাকার্ডে লেখা বাক্যটি পরিবর্তিত।
সিদ্ধান্ত
বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ছবিতে প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি সম্পাদনা করে বসিয়ে দেওয়া হয়েছে। মূল ছবিতে লেখা ছিল—‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার।’
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৪ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৭ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে