
‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এ সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী।
এরই মধ্যে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য, দাবিতে একটি ছবি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। ছবিতে রাতের বেলা মাটিতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে।
ছবিটি যেসব সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে, দৈনিক যুগান্তর, চ্যানেল আই, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাব, আপন দেশ।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ২১ মে প্রকাশিত। এতে ব্যবহৃত ছবির সঙ্গে দেশীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে ব্যবহৃত উড়োজাহাজের ধ্বংসাবশেষ, পেছনের আলো ও দাঁড়ানো ব্যক্তির মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে ভোরে ভারতের পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গেয়ানা গ্রামে রাতের প্রশিক্ষণ চলাকালীন একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় অভিনব চৌধুরী নামে একজন ভারতীয় পাইলট নিহত হন।
ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২১ সালের ২১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্যে ছবিটি পাওয়া যায়।

সুতরাং, পাকিস্তান সামরিক বাহিনীর ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশীয় সংবাদমাধ্যমে ব্যবহৃত ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে ২০২১ সালের ২১ মে ভারতের পাঞ্জাবে প্রশিক্ষণের সময় মিগ-২১ দুর্ঘটনার দৃশ্য এটি।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে