স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এই হামলার সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জবাবে পাকিস্তানে এই আক্রমণ চালানো হয়েছে। এই হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
তবে এই ঘটনায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে।
এরই মধ্যে, ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৩২ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা দুটি তাঁবুর পেছনের অংশে বিকট শব্দে বোমা ফাটতে এবং সেই সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় তাঁবু থেকে বেশ কয়েকজনকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। ভিডিওটির ডানদিকে নিচের কোণায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লোগো দেখা যায়।
Shovon Halder নামে ফেসবুক পেজ থেকে আজ বুধবার (৭ মে) সকাল ৮টা ৫৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হিন্দু মা-বোনদের “সিঁদুর” দেখে বেছে বেছে স্বামীদের হ*ত্যা করেছিল মুসলিম স*ন্ত্রাসীরা...প্রত্যাঘাত হলো সেই অপারেশন সিঁদুরের নামে...হিন্দুস্তান বাসি উপভোগ করুন...ভারতে বসে যাদের পাকিস্তান প্রেম তাদেরও এখন এমন ভাবে ফাটছে শুধু শব্দ আসছে না।’ (বানান অপরিবর্তিত)
বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ৫ হাজার বার দেখা হয়েছে ও ১২৬টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২৩ কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫২।
এ ছাড়া Saikat Ghosh, Samir Baidya এবং ‘বিজেপির সৈনিক মদন রুইদাস’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ইংরেজি সংস্করণের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই দৃশ্য দেখা যায়। প্রতিবেদনটি ২০২৩ সালের ৯ নভেম্বর প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর তাঁবুর রঙ ও অবস্থান, পরিবেশ ও আশেপাশের গাছপালা, ধোঁয়ার কুণ্ডলীর সাদৃশ্য রয়েছে।

ভিডিওর ডেসক্রিপশনে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে উল্লেখ করা হয়েছে, সেই সময় গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে এই হাসপাতালের আঙ্গিনায় আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মধ্যে অনেকেই আহত হন।
বার্তা সংস্থা এএফপির ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ৯ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিওতেও একই তথ্যে একই দৃশ্য দেখা যায়।

সুতরাং, পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে ২০২৩ সালের ৯ নভেম্বর গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অনেকেই আহত হন। সেই মুহূর্তেরই দৃশ্য এটি।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে