সেলফি তুলতে চাওয়া ভক্তকে উপেক্ষা করা বা তাঁর প্রতি প্রতি বিরক্তি প্রকাশ এবং নাছোরবান্দা ভক্তের প্রতি তেড়ে যাওয়া কিংবা চড় মারতে উদ্যত হওয়া—তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের এমন আচরণ খুব সাধারণ। এমন ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হন সাকিব। এই যেমন, গতকাল সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।
এদিন খেলা শুরুর আগে এক ভক্ত সেলফি তোলার আবদার করলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। ভক্তকে চড় মারতে উদ্যত হন তারকা অলরাউন্ডার। তবে এবার খানিকটা ব্যতিক্রমও ঘটেছে। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফও দিয়েছেন তিনি। এমন ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালবেলায় গতকাল সোমবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাকিবের মেজাজ ঠান্ডা হলে সেলফি তুলতে চেয়ে গলাধাক্কা খাওয়া ওই ভক্তকে কাছে ডেকে নিয়ে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সাকিব যে ভক্তকে চড় মারতে উদ্যত হয়েছিলেন, পরে তাঁর সঙ্গে সেলফি তোলেননি, অটোগ্রাফও দেননি। অন্য এক ভক্তকে সাকিবের অটোগ্রাফ দেওয়ার ছবির সঙ্গে এই তথ্য জুড়ে দিয়ে পত্রিকাটিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে সেলফি তুলতে চাওয়া ভক্তের দিকে সাকিবের তেড়ে যাওয়া এবং চড় মারতে চাওয়ার পুরো ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিও থেকে পাওয়া ভক্তের ছবির সঙ্গে সাকিবের অটোগ্রাফ নেওয়া ভক্তের চেহারা ও পোশাকের মিল নেই।

খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম অলরাউন্ডারের ফেসবুক পেজে ভক্তের অটোগ্রাফ নেওয়ার ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, সাকিব ওই ভক্তের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন। কিন্তু তাঁর সঙ্গে কোনো ছবি তোলেননি। এই ভক্তের ছবির সঙ্গেই ভক্তকে হেনস্তা করার ছবি কোলাজ করে কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে যে দাবিটি করা হয়েছে সেটি সঠিক নয়।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৬ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে