সব লুকোচুরির অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা আদভানি। বিয়ের পরে হানিমুনে যাওয়ারও সময় পাননি সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। এ সেট থেকে ও সেটে ব্যস্ত সময় কাটছে কিয়ারার। সিনেমার শুটিং, ফটোশুট, বিজ্ঞাপন—সব মিলিয়ে বিয়ের আগেও তিনি এতটা ব্যস্ত ছিলেন না, যতটা ব্যস্ততা এখন যাচ্ছে।
সম্প্রতি কিয়ারা দক্ষিণী তারকা রামচরনের সঙ্গে ‘আরসি ১৫’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন। এরপর যোগ দিয়েছেন ‘সত্যপ্রেম কি কথা’র শুটিংয়ে। সমীর বিদ্যাংশের পরিচালনায় কাশ্মীরে চলছে সিনেমার শেষ অংশের কাজ। চারদিকে পাহাড়। সাদা বরফের চাদরে মোড়া। পাহাড়ের বুকে ছোট্ট গ্রামের মধ্যে নীরবে চলছে সিনেমার কাজ। সেখানে হিমশীতল পরিবেশে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। শুটিং স্পট থেকে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা জানালেন, সেখানে এখন মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা চলছে।
‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। কার্তিক-কিয়ারা জুটি ইতিমধ্যেই বক্স অফিসে সফল। গত বছর দক্ষিণী সিনেমাগুলোর ভিড়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। তখনই বক্স অফিসে সাফল্য এনে দেয় কার্তিক-কিয়ারার ‘ভুলভুলাইয়া ২’। এ জুটির নতুন সিনেমায় সত্যপ্রেম চরিত্রে অভিনয় করছেন কার্তিক। আর কিয়ারার চরিত্রের নাম কথা। তাঁরা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠকের মতো অভিনয়শিল্পীরা। আগামী ২৯ জুন ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
শুধু কিয়ারা নন, সিদ্ধার্থ মালহোত্রাও বিয়ের পর ওটিটি ও সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। বছরের শেষ দিকে জুটি হয়ে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বাস্তবের এ জুটি। করণ জোহরের প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫