ভালোবাসার মাসে অপূর্বর কোনো কনটেন্ট থাকবে না, তা কি হয়! ফেব্রুয়ারির শেষ দিকে পরপর দুটি কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন জনপ্রিয় এই রোমান্টিক হিরো। তপু খানের ‘ডার্ক জাস্টিস’ নাটকে বিচারক ও সৈয়দ শাকিলের ‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে অপূর্ব অভিনয় করেছেন সরকারি কর্মকর্তার চরিত্রে। দুই কাজেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নিতে দেখা যাবে তাঁকে।
সঠিক প্রমাণের অভাবে অনেক সময় অপরাধীকে দোষী সাব্যস্ত করা যায় না। আবার অনেক অপরাধী আইনের ফাঁক গলে পার পেয়ে যায়। মূল অপরাধীদের শাস্তি দিতে এক বিচারক নেমে পড়েন সত্য উদ্ঘাটনে। এমন গল্পে তৈরি হয়েছে নাটক ডার্ক জাস্টিস। এতে বিচারকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
আরও আছেন ইরফান সাজ্জাদ, রাশেদ মামুন অপু, মাহিমা, জয়রাজ, শাহেদ আলী, অনিন্দিতা মিমি, রওনক রিপন প্রমুখ।
অপূর্ব বলেন, ‘এটি পুরোপুরি ফিকশনধর্মী একটি কাজ। এর মধ্যে যদি কেউ বাস্তবতা খুঁজতে যায়, তাহলে বোকামি হবে। অনেক বড় ক্যানভাসে এটি নির্মাণ করা হয়েছে। পোস্টার, টিজার রিলিজের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। দর্শকের ভালো লাগবে।’
অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন তপু খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল, ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চেন্নাইয়ের রকি রাজেশ। আগামীকাল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
এ ছাড়া ২৪ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে অপূর্ব অভিনীত ওয়েব ফিল্ম ইউএনও স্যার। পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এতে এক সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এস এম আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নির্মাতা বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই দেখা যাবে এতে।’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫