
ঢাকায় আসা আইসিসির পর্যবেক্ষক দল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কাল পর্যবেক্ষণ করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কাল মিডিয়া সেন্টারই যেমন তারা পর্যবেক্ষণ করে গেছে দুবার। যেকোনো আইসিসির ইভেন্টের আগে তারা যেটা করে, সেটাই করছে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য প্রস্তুতি পরখ করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ভেন্যুর আশপাশ, খেলোয়াড়দের অনুশীলনের ইনডোর-আউটডোর মাঠ, মূল মাঠের সুযোগ-সুবিধা, ড্রেসিংরুম, প্রেসবক্স, সিঁড়ি থেকে লিফট—সবই দেখছে আইসিসির পাঁচ পর্যবেক্ষক দল। এ পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, কমার্শিয়াল ও হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট, স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার ও পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মিরপুর ও সিলেটের দুই ভেন্যুতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, টুর্নামেন্টের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীদের অন্তর্ভুক্তি চায় আইসিসি। বিশ্বকাপে দলগুলোর সঙ্গে নারী লিয়াজোঁ কর্মকর্তা, নারী চিকিৎসক, নারী নিরাপত্তাকর্মী নিশ্চিত করতে বিসিবিকে তাগিদ দিয়েছে পর্যবেক্ষক দল।
গতকাল সকালে শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ শেষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় বসে পর্যবেক্ষক দল। টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী কোথায় কী প্রয়োজন, সেটা বিসিবিকে জানায় তারা। আজ সকালে সিলেটে যাবে দলটি। তারা পর্যবেক্ষণ করবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫