
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘স্বপ্ন-সোপান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উদ্যোগে স্বেচ্ছা শ্রমে রাস্তা তৈরি করা হয়েছে। পথচারীদের ভোগান্তি কমাতে একদল তরুণ এই উদ্যোগ নেয়। গত বুধবার রাতে এই রাস্তা নির্মাণ করা হয়।
এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের প্রধান সড়ক নন্নী মাঠখুলা থেকে আমলাতলী যাওয়ার সড়কটি পাকাকরণের কাজ চলছে। সড়কের পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
নন্নী পূর্বপাড়া মরহুম তৈয়বুল হক চেয়ারম্যান বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ের কালভার্টটি ভেঙে ফেলা হয়। সেখানে যাতায়াতের জন্য বিকল্প পথ নেই। তাই বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-সোপান এর দৃষ্টিগোচর হলে গত বুধবার রাতে কয়েকজন তরুণ রাস্তাটি তৈরি করে বিকল্প পথ করে। রাতে তরুণেরা খেতের মাটি কেটে এই বিকল্প পথ তৈরি করে। এতে খুশি এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা মো. আতিক হাসান বলেন, বুধবার বিকেল থেকে এই পথ দিয়ে কোনো যানবাহন যেতে পারছিল না।
তবে বুধবার রাতে এই তরুণেরা বিকল্প পথ তৈরি করে দেওয়ায় আগের মতোই যাতায়াত করতে পারছি। এতে আমরা খুশি। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-সোপানের সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী বলেন, রাতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা তাৎক্ষণিক আমাদের সদস্যদের নিয়ে যাতায়াতের বিকল্প পথ তৈরি করি। আমরা এ ধরনের স্বেচ্ছাশ্রম দিতে পেরে খুবই আনন্দিত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫