তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান জুটি হয়ে খুব বেশি অভিনয় করেননি। অল্প যে কয়টা কাজ করেছেন, পেয়েছেন সাফল্য। সম্প্রতি ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘ফাতিমা’ সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ।
ছয় বছর আগে এই সিনেমায় ফারিণের বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। ২০২১ সালে ‘তিথির অসুখ’ নাটকের জন্য সমালোচকের রায়ে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। সে নাটকেও তাঁর সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।
অনেক দিন পর আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ফারিণ ও ইয়াশ। নাটকের নাম ‘এইদিন সেইদিন’। নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। লিখেছেন রুম্মান রশীদ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুকসহ অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এইদিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন—এই বার্তাই দেওয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে।’
পরিচালক পথিক সাধন বলেন, ‘নাটকের ফারিণ তার অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চায়। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করে না। একপ্রকার বিপাকেই পড়ে যায় ফারিণ। এমন সময় রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসে ইয়াশ। ফারিণ ও ইয়াশ দুজনেই সাবলীল অভিনয় করেছেন। তাঁদের অভিনয় দর্শককে নিয়ে যাবে বাস্তবতার কাছাকাছি।’
আজ ৫ মার্চ সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী ফারিণ। হানিফ সংকেতের গ্রন্থণা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের একটি গানে তাহসান খানের সঙ্গে কণ্ঠ দিলেন ফারিণ। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫